শিখনল্যাব (shikhonlab.com) ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। সাইটটা যেহেতু ভিজিট করছেন, কিছু বেসিক নিয়মকানুন তো থাকেই। একটু দেখে নিন, পড়ে হয়তো বোরিং লাগতে পারে কিন্তু জানা থাকা ভালো।

১. কপিরাইট ইস্যু

আমাদের সাইটের কনটেন্টগুলো আপনাদের উপকারের জন্যই বানানো। কিন্তু অনেকেই আছেন যারা হুবহু কপি মেরে নিজের ব্লগে বা পেজে বসিয়ে দেন। এটা কিন্তু ভাই একদম ঠিক কাজ না। একটু নিজের মতো করে লিখুন না! আমাদের লেখাগুলো কষ্ট করে বানানো, তাই এগুলোর স্বত্ব একান্তই শিখনল্যাবের।

২. তথ্যের গ্যারান্টি

আমরা সবসময় চেষ্টা করি একদম আপডেটেড আর সঠিক ইনফো দিতে। কিন্তু আমরা তো মানুষ, ভুল হতেই পারে। আবার আজকে একটা নিয়ম আছে, কাল হয়তো সেটা চেঞ্জ হয়ে গেলো। তাই আমাদের লেখা পড়ে যদি কোনো বড় ডিসিশন নেন আর পরে কোনো লস খান, সেটার দায় কিন্তু আমরা নেবো না। যেকোনো সিরিয়াস বিষয়ে নিজেরাও একটু ক্রস-চেক করে নেবেন।

৩. থার্ড-পার্টি লিংক

অনেক সময় লেখার রেফারেন্স হিসেবে আমরা বাইরের ওয়েবসাইটের লিংক দিয়ে থাকি। ওই লিংকে ক্লিক করে অন্য সাইটে গেলে সেখানকার রিস্ক পুরোপুরি আপনার। কারণ ওই সাইট তো আর আমাদের কন্ট্রোলে নেই। সেখানে আপনার ডেটা চুরি হলে বা ঝামেলা হলে আমাদের দোষ দেওয়া যাবে না।

৪. স্প্যামিং নিষেধ

খুব সিম্পল ব্যাপার, সাইটে এসে কোনো স্প্যামিং করবেন না। সাইটের কোনো ক্ষতি করার চেষ্টা করলে বা উল্টোপাল্টা কাজ করলে ওই ইউজারকে ডাইরেক্ট ব্লক করে দেওয়া হবে।

কোনো নিয়ম চেঞ্জ হলে আমরা এখানেই আপডেট করে দেবো। আর যেকোনো দরকার হলে নির্দ্বিধায় মেইল করুন এই ঠিকানায়: contact@shikhonlab.com